চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:১৮
৬৮৬
প্রতিকার পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার আমজাদ হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবারসহ এলাকাবাসী।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুলামের জামাই সাখাওয়াত হোসেন বাহার ইউপি নির্বাচনে মেম্বার পদে বৈদ্যতিক পাখা প্রতিকে প্রতিদ্ব›দ্বীতা করায় আমাজাদ মেম্বারের সন্ত্রাসী বাহিনী মক্তিযোদ্ধা পরিবারের ওপর দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। আমজাদ মেম্বারের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিকার চেয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, আমজাদ মেম্বার ভোটের আগের দিন দেশিও ধারালো অস্ত্র, লোহার রড, জিআইতার,এসএসপাইপ, হকিস্টিক ও লাঠিসোঁটাসহ ৫০/৬০ সন্ত্রাসী বাহিনী নিয়ে জনগনকে ভীতি প্রদর্শন করেন এবং দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তাদের হামলায় আমার মেয়ে আরজুসহ ২০/২৫ জনগুরুতর আহত হয়। খবর পেয়ে আমি ও আমার ছেলে মিজানুর রহামান ঘটনাস্থলে গেলে আমাদের ওপর হামলা চালায় এতে আমার ছেলে মিজান গুরুতর আহত করে। এসময় আমজাদ মেম্বারের ক্যাডার বাহিনী আমার পুত্রা প্রবাসী আমজাদের বাড়ি থেকে নগদ ৫লাখ টাকা, ৩৫ ভড়ি স্বর্ণালং লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়ি ঘর, আসবাবপত্র, দুই মোটর সাইকেল, ৫ টি মোবাইল ভাংচুর করে প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষতিসাধন করেন। ভোটের দিন আসজাদ মেম্বারে সন্ত্রাসী বাহিনীর কারণে প্রতিদ্ব›দ্বী বৈদ্যতিক পাখা মার্কার প্রার্থী বাহারের সমর্থকরা কেন্দ্রে আসতে পারেনি। ভোটের পরের দিনও আমাজাদ মেম্বারের সন্ত্রাসী বাহিনী প্রতিপক্ষের সমর্থকদের উপর হামলা করে। এখনো ভয় ভীতি অব্যহত রেখেছে। সন্ত্রাসীদের হামলার ভয়ে মুক্তিযোদ্ধাপরিবারসহ বাহারের সমর্থকরা নিয়ে নিজ বাড়িতে জিম্মি হয়ে পড়েছেন । হামলা ভাংচুর, লুটপাটের ঘটনায় ক্ষতিগ্র¯ত লিমা বাদী হয়ে শশী ভূষণ থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
এপ্রসংগে জানতে অভিযুক্ত আমজাদ মেম্বারকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম নির্বাচনের আগের দিনের মারপিটের কথা স্বীকার করে বলেন- এ ঘটনায় এখনো মামলা হয়নি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক