অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৪ ঘন্টা পর থানা থেকে ছাড়া পেলেন পরীমণি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৯১৭

বাংলার কণ্ঠ ডেস্ক : চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সাভার থানা ছাড়লেন চিত্রনায়িকা পরীমণি।

ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমণিকে চারঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্টতায় তাকে ছাড়াও সাভার থানায় তার সহকারী জিমি ও গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছ।

পুলিশ জানায় তার দায়ের করা মামলাটির তথ্য জানতে ডেকে পাঠানো হয়েছিল পরীমণিকে। প্রথমে পরীমণি, পরে জিমি ও ও গাড়ির চালককে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনজনকে এক সঙ্গে জিজ্ঞাসাবাদ  করা হয়। বিকেল ৩টা থেকে ৭টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে থানা ছাড়েন পরীমণি।

মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরীমণিকে ডেকে পাঠানো হলে দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানায় উপস্থিত হন তিনি। তদন্তের স্বার্থে পরীমণি একাই ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর রুমে প্রবেশ করেন। পরে তার সহকারী ও গাড়িচালককে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে, ঢাকার ডিবি পুলিশ মামলার তথ্য জানতে ডেকে পাঠিয়েছিল আলোচিত চিত্রনায়ীকা পরীমণিকে।

প্রসঙ্গত, গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোটক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। পরে, ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে বোটক্লাবের সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই গ্রেপ্তার হন নাসির ও অমি। এ ঘটনায় তারা দু'জন ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

এদিকে, ঘটনার পর বেশকিছু ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে আসে। ঘটনার রাতে বোট ক্লাবে প্রবেশ পরে অজ্ঞান অবস্থায় তাকে গাড়িতে তোলা হয়। এছাড়া ক্লাবের আরেকটি ভিডিওতে পাশপাশি বসা ছিলেন পরীমণি ও আসামি নাসির। যেখানে পরীমণি ও নাসিরের বাগবিতন্ডা হয়। ঘটনার পর থেকে আলোচিত নায়িকা পরীমণি বাসাতেই অবস্থান করছিলেন। মামলার পর আসামিদের দ্রুত গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...