হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৭শে জুন ২০২১ রাত ১১:১৯
৭০৯
হাসনাইন আহমেদ মুন্না : জেলার মনপুরা উপজেলায় আজ কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যাক্তিগত পরিচর্যা বিষয়ে বিভিন্ন পেশাজীবী, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এই প্রশিক্ষণের আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় অনুষ্ঠান বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রশিক্ষণে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রেজওয়ানুর আলম, স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা: নাইমুল হাসনাত, ডা: রাসেল ভুইয়া, জাইকার উপজেলা সমন্বয়কারী সুশান্ত মজুমদার।
এখানে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে করোনা যে ভ্যারিয়েন্ট ধরা পড়ছে এটা খুবই ভয়াবহ। আক্রান্ত হলে এতে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। তাই যতটা সম্ভব ঘরে থাকতে হবে। হাট-বাজারে ভিড় করা যাবেনা। এছাড়া করোনাকালে গর্ভবতী মায়েদের প্রতি বিশেষ যতœ নিতে হতে হবে। তাদের বেশি করে পুষ্টিকর খাবার দিতে হবে। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আরো বেশি সচেতন করতে পারে। একইসাথে জনপতিনিধিদের এ ব্যাপারে ব্যাপক ভূমিকা রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্স’র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিথ ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত