অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহন পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ৬৬ জনের ফরম ক্রয়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৫

remove_red_eye

৮৩১

জসিম জনি,লালমোহন থেকে : লালমোহন পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী ও ৫৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এর মধ্যে বুধবার পর্যন্ত ৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত এমদাদুল ইসলাম তুহিন ও বিএনপির মনোনয়ন প্রাপ্ত সোহেল আজীজ শাহিন ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক পঞ্চায়েত স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ফরম কিনেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আমির খসরু গাজী জানান, বুধবার পর্যন্ত ৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর হলেন ১নং ওয়ার্ডের ফরহাদ হোসেন মেহের, ৪নং ওয়ার্ডের মনিরুজ্জামান খোকন, ৬নং ওয়ার্ডের রঞ্জয় কুমার দাস, ৭নং ওয়ার্ডের জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডের সাইফুল কবীর ও ৯নং ওয়ার্ডের সামছুল আলম (মন্জু)।
লালমোহন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।
২০১০ সালের ১০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মেয়াদ উত্তীর্ণ হলেও মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হচ্ছে। লালমোহন পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৮০জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন আর মহিলা ভোটার ৯ হাজার ৩’শ ৯২ জন।
৯ওয়ার্ডে যারা মনোনয়ন ফরম ক্রয় করেছেন :
১নং ওয়ার্ড : ফরহাদ হোসেন মেহের।
২নং ওয়ার্ড : বজলুর রহমান, আনিচল হক, মোঃ হেলাল উদ্দিন, জহির উদ্দিন হাওলাদার।
৩নং ওয়ার্ড : মোঃ জাফর, মোঃ শাহাবুদ্দিন, আব্দুস সাত্তার, মোঃ আজাদ, আবুল বসার, মোঃ রুহুল কুদ্দুস রিয়াজ, জসিম উদ্দিন ইকবাল।
৪নং ওয়ার্ড : রায়হান মাসুম, মনিরুজ্জামান খোকন, আঃ হাই হাওলাদার।
৫নং ওয়ার্ড : ঈমাম হোসেন, মোঃ অপু, রিয়াজ উদ্দিন, মোঃ এনামূল হক।
৬নং ওয়ার্ড : মাসুদ খান, রঞ্জয় কুমার দাস, হুমায়ুন কবীর, মোঃ আব্দুল হালিম আল মামুন, জয়ন্ত চন্দ, মোঃ সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, আল-আমিন (মামুন)।
৭নং ওয়ার্ড : মোঃ রাশেদুল ইসলাম, শাহ মোঃ জাহেদুল ইসলাম নবীন, মোঃ মিজানুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া, মোঃ সোহেল আহমেদ, মোঃ মজিবুল রহমান।
৮নং ওয়ার্ড : সাইফুল কবীর, জিয়াউল হক, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ কামরুল আলম মাজেদ, মোঃ হাছনাইন।
৯নং ওয়ার্ড : সামছুল আলম মনজু, মোঃ আনোয়ার হোসেন, সালমা জাহান বুলু, মোঃ ইকবাল হোসেন, মোঃ আসাদুল ইসলাম এলিন।
১০ নং ওয়ার্ড : মোঃ নিরব হোসেন, মোঃ সিরাজ মাতাব্বর, মোঃ মোতাহার, শাহাবুদ্দিন।
১১ নং ওয়ার্ড : মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সাইদুল ইসলাম মাসুদ, হাজী আবুল হাশেম, আলহাজ্ব মোঃ মোখলেছ বকসী।
১২ নং ওয়ার্ড : হারুন, মোঃ জসিম উদ্দিন, আব্দুস সাত্তার।
সংরক্ষিত-১ মহিলা ওয়ার্ড (১,২,৩): ফেরদৌস আরা, সুফিয়া বেগম, জান্নাতুল ফেরদাউস।
সংরক্ষিত-২ মহিলা ওয়ার্ড (৪,৫,৬): কাজল রেখা, পারভিন আক্তার, লুৎফা বেগম।
সংরক্ষিত-৩ মহিলা ওয়ার্ড (৭,৮,৯): দুলি বেগম, সাবিনা ইয়াসমিন, সালমা বেগম।
সংরক্ষিত-৪ মহিলা ওয়ার্ড (১০,১১,১২): রাশেদা খানম, ফেরদাউস।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...