অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১০৪ : নতুন আক্রান্ত ৮,৩৬৪ জন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ০৯:০৬

remove_red_eye

৭৬১

বাংলার কণ্ঠ ডেস্ক: দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৭৭তম দিনে ২৪ ঘন্টায় মারা গেছেন ১০৪ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। মৃতদের মধ্যে পুরুষ ৬৮ ও নারী ৩৬ জন।গতকালের চেয়ে আজ ১৫ জন কম মারা গেছেন। গতকাল ১১৯ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন এবং ষাটোর্ধ বয়সী ৫৮ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছেন। এদের মধ্যে ৮২ জন সরকারি, ১৫ জন বেসরকারি হাসপাতালে এবং ৭ জন বাসায় মারা গেছেন। 
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৯৬ জন বেশি আক্রান্ত হয়েছেন।  
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ দশমিক ৫৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ২৭ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। গতকাল ৯ হাজার ৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮১ জন। 
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৩ দশমিক ৭১ শতাংশ ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ২৪৯ জন। গতকালে চেয়ে আজ ৩২১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৫১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৫ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ হাজার ৭৮৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৬২৮ জনের। গতকালের চেয়ে আজ ১২ হাজার ১৫৫টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ৪০০ জনের। গতকালের চেয়ে আজ ১০ হাজার ৬৫৯টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...