চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ১০:৪৬
১০০২
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন চরফ্যাশন পৌরসভা গড়ার লক্ষ্যে ৬৯কোটি ১৩লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে নবনির্বাচিত মেয়র। সোমবার (২৮জুন) বেলা ১২টায় পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র এম মোরশেদ প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সড়ক বাতির আরোও মানোন্নয়ন,সুপেয় পানির ব্যবস্থাসহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নতুন কালভার্ট,সড়ক,ড্রেন ও পৌর এলাকায় অবস্থিত প্রধান খাল,জলাশয় এবং ভরাট হওয়া পুরাতন খাল,ডোবা সংস্কার উন্নয়নে একাধিক পকিল্পনা নিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০কোটি ২লাখ ১০হাজার ৮শত ৭৪ টাকা। এছাড়াও উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮কোটি ১০লাখ টাকা এবং সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬হাজার ৯শ ৮৮ টাকা। এসময় মেয়র মোরশেদ বলেন, সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে চরফ্যাশনের উন্নয়নকে আরও এগিয়ে নিতে নাগরিক কল্যানমুখী কার্যক্রমকে এ বাজেটে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু ও বৈশ্বিক করোনা মহামারি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত