অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কোরবানির পশু বিক্রি হবে অনলাইনে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুলাই ২০২১ রাত ০৯:০৩

remove_red_eye

৭৪২

লালমোহন প্রতিনিধি::  আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির বাজারকে সামনে রেখে গরু, ছাগল প্রস্তুত করছেন ভোলার লালমোহনের খামারিরা। তবে চলমান লকডাউনের কারণে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় উপজেলার প্রায় ২১৮টি ছোট-বড় খামারি। তারা বলছেন, গত বছরও কোরবানিতে গরুর দামে ধস নামে। এবার সঠিক দামের আশা থাকলেও করোনা আর লকডাউন বিপত্তি হয়ে দাঁড়াতে পারে।

তবে উপজেলা প্রাণিসম্পদ অফিস বলছে, করোনার প্রভাব থাকলেও অনলাইনের মাধ্যমে গবাদি পশু বিক্রি করা হবে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যানুযায়ী, উপজেলায় ছোট-বড় ও ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র খামার রয়েছে ২১৮টি। এসব খামারে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুতকৃত গরু রয়েছে ১০ হাজার ৯৯০টি, মহিষ ৪০১টি, ছাগল ৩ হাজার ৪২০টি ও ভেড়া রয়েছে ২০৫ টি। এ উপজেলা সরকারিভাবে কোনও খামার বা গরু মোটাতাজাকরণ প্রকল্প নেই। তবে কোরবানিকে সামনে রেখে গ্রামের অনেক মানুষ লাভের আশায় গরু-ছাগল লালন-পালন করে থাকেন।

খামারীরা জানান, গরু মোটা তাজাকরণে তারা কোনও ক্ষতিকারক ইঞ্জেকশন ব্যবহার করছেন না। উপজেলা প্রাণিসম্পদ দফতরের নির্দেশনানুযায়ী গরুর পরিচর্যা করেন। সম্পূর্ণ দেশী খাবার যেমন, কাঁচা ঘাস ও দানাদার খাবারের মাধ্যমেই গরু মোটাতাজা করা হয়।

উপজেলা থেকে ১০ কিলোমিটার দুরে পশ্চিম চরউমেদ ইউনিয়নে হারুন বেপারীর খামারে গরুর সংখ্যা ৪০টি। কোরবানি হাটের জন্য ১২/১৩ গরু প্রস্তুত রেখেছেন বলে জানান তিনি। এরমধ্যে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দামে গরু রয়েছে বলেও জানান এ খামারী। এছাড়াও এ ইউনিয়নে ছোট বড় খামারীদের প্রায় ৫শ গরু রয়েছে।

উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের খামারী আবদুর রহমানের ১২টি গরু রয়েছে। কোরবানিতে ৫টি গরু বিক্রি করবে বলে জানায় সে। লালমোহন সদর ইউনিয়নের নুর ইসলামের রয়েছে ৩০টি গরু। এগুলোর এক একটি গরুর দাম প্রায় দেড় লক্ষ টাকা হাঁকানোর ভাবনা তাদের।

তবে উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে কোনও সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। অফিস থেকে কোন প্রণোদনাও পাননি তারা। বলেন, ফোন না করলে অফিসের কেউ এসে খবরও নেয়না।

লালমোহন সদর ইউনিয়নের রিয়াজ, আকবরসহ আরও কয়েকজনের প্রায় ১০টি করে গরু রয়েছে। তবে লকডাউনের জন্য বাজার বন্ধ থাকায় হতাশ তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান উল্লাহ মানিক জানান, করোনা আর লকডাউনের কথা মাথায় রেখে আমাদের “অনলাইন পশুর হাট লালমোহন ভোলা” নামে পশুর হাট আছে, সেখান থেকেও পশু বিক্রি হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...