তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৪০
৮৯৭
তজুমদ্দিন প্রতিনিধি : সুন্দর এ পৃথিবীতে সবাই বাঁচতে চায় , আর আমাদের সকলের মত বাঁচতে চায় শিশু রাহিম। তার বয়স ৭ বছর। শিশু বয়সে ছেড়ে যেতে চায়না মায়ের আঁচল , মায়ের ভালবাসা স্নেহমমতা । কিন্তু বিধাতার লেখন হয়না খন্ডন এমনটি জুঁটেছে শিশু রাহিমের ভাগ্যে । রাহিমের বসবাস দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের উদয়পুর রাস্তার মাথা ভোলা টু চরফ্যাশন মহাসড়কের দক্ষিণ পাশে নানার বাড়িতে । সর্বনাশী মেঘনার ছোবলে রাহিমের বাবার পৈত্তিক বসতভিটা মেঘনার পেটে গ্রাস হয়ে যায় । আর এ কারনে নানার বাড়িতে রাহিমের পরিবারের বসবাস । রাহিমের মা সুলতানা বেগম জানান , বিগত বছর দু'য়েক আগে রাহিমের শরীরে অসাবধানতা বশতঃ ফুটন্ত গরম পানি পরে রাহিমের বুকে, পেটে পিঠে , হাটুর নিচের কিছু অংশ ঝলসে যায় , একপর্যায় চিকিৎসার পর ঝলসানো শরীরের সেই চামড়া, ঘা, শুকিয়ে অবস্থার কিছুটা উন্নতি হয় । কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সময় রাহিম হঠাৎ করে অসুস্থ হয়ে ঝিমিয়ে পরে , অবস্থার বেগতিক দেখে তার মা সুলতানা বেগম তাকে ভোলা সদর একটি প্রাইভেট ডায়োাগনেস্টিক সেন্টারে ঢাকা থেকে আগত একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ছেলের চিকিৎসার জন্য শরণাপন্ন হোন । ডাক্তার আনুষঙ্গিক পরিক্ষা নীরিক্ষার পর রিপোর্ট দেখে বলেন রাহিমের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে , তাকে বাঁচাতে ও চিকিৎসা বাবদ ২ লক্ষ টাকা খরচ হবে । ছেলের এমন করুন অবস্থা দেখে রাহিমের মা এ প্রতিবেদকে বলেন আমরা গরীব মানুষ, রাহিমের বাবা দিনমজুর মানুষ , এতটাকা কোথায় পাবো ছেলের চিকিৎসা করতে ? এমতাবস্থায় কোন উপায় না পেয়ে রাহিমের মা মাননীয় প্রধানমন্ত্রী , স্থানীয় এম পি মহোদয় , জেলাপ্রশাসক , দেশের সকল বিত্তবানদের কাছে সহযোগীতার আবেদন জানান , সকলে যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমার ছেলে রাহিমের জন্য , সকলে যেন একটু সহযোগীতা করে রাহিমকে এ পৃথিবীর আলোর মুখ দেখাতে পারে ।
রাহিমের পরিবারের মোবাইল নংঃ
০১৩০১৭৩৬৩৪০ ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত