অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিশু রাহিম হার্টের ভাল্ব নষ্ট : বাঁচতে চিকিৎসায় ২ লক্ষ টাকা প্রয়োজন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৪০

remove_red_eye

৮৯৬

তজুমদ্দিন প্রতিনিধি : সুন্দর এ পৃথিবীতে সবাই বাঁচতে চায় , আর আমাদের সকলের মত বাঁচতে চায় শিশু রাহিম। তার বয়স ৭ বছর।  শিশু  বয়সে ছেড়ে যেতে চায়না মায়ের আঁচল , মায়ের ভালবাসা  স্নেহমমতা । কিন্তু বিধাতার লেখন হয়না খন্ডন  এমনটি জুঁটেছে শিশু রাহিমের ভাগ্যে । রাহিমের বসবাস দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডের উদয়পুর রাস্তার মাথা   ভোলা টু চরফ্যাশন মহাসড়কের দক্ষিণ পাশে নানার বাড়িতে । সর্বনাশী মেঘনার ছোবলে রাহিমের বাবার পৈত্তিক বসতভিটা মেঘনার পেটে গ্রাস হয়ে যায় । আর এ কারনে নানার বাড়িতে রাহিমের পরিবারের  বসবাস ।  রাহিমের মা সুলতানা বেগম জানান , বিগত বছর দু'য়েক আগে রাহিমের শরীরে অসাবধানতা বশতঃ ফুটন্ত গরম পানি পরে রাহিমের বুকে, পেটে পিঠে , হাটুর নিচের কিছু অংশ ঝলসে যায় , একপর্যায় চিকিৎসার পর ঝলসানো শরীরের সেই চামড়া, ঘা, শুকিয়ে অবস্থার কিছুটা উন্নতি হয় । কিছুদিন অতিবাহিত হওয়ার পর এক সময় রাহিম হঠাৎ করে অসুস্থ হয়ে ঝিমিয়ে  পরে , অবস্থার  বেগতিক দেখে তার মা সুলতানা বেগম তাকে ভোলা সদর একটি প্রাইভেট ডায়োাগনেস্টিক সেন্টারে ঢাকা থেকে আগত একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ছেলের  চিকিৎসার জন্য  শরণাপন্ন হোন । ডাক্তার আনুষঙ্গিক পরিক্ষা নীরিক্ষার  পর রিপোর্ট দেখে বলেন রাহিমের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে , তাকে বাঁচাতে ও চিকিৎসা বাবদ ২ লক্ষ টাকা খরচ হবে  । ছেলের এমন করুন অবস্থা দেখে রাহিমের মা  এ প্রতিবেদকে বলেন আমরা গরীব মানুষ, রাহিমের বাবা দিনমজুর মানুষ ,  এতটাকা কোথায় পাবো ছেলের চিকিৎসা করতে ?  এমতাবস্থায় কোন উপায় না পেয়ে রাহিমের মা মাননীয় প্রধানমন্ত্রী , স্থানীয় এম পি মহোদয় , জেলাপ্রশাসক , দেশের সকল বিত্তবানদের কাছে সহযোগীতার আবেদন জানান , সকলে যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়  আমার ছেলে রাহিমের জন্য , সকলে যেন একটু  সহযোগীতা করে রাহিমকে এ পৃথিবীর  আলোর মুখ দেখাতে পারে ।
রাহিমের পরিবারের মোবাইল  নংঃ
০১৩০১৭৩৬৩৪০ ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...