লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৪৬
৭৮২
লালমোহন প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ উল আজহায় কোরবানির পশু বিক্রি হবে অনলাইনে। করোনা সংক্রমন রোধে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ‘আমাদের অনলাইন পশুর হাট লালমোহন ভোলা’ নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে কোরবানির পশু বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান উল্লাহ মানিক। তবে এছাড়াও প্রতি বছরের ন্যায় বিভিন্ন হাট বাজারেও বিক্রি হবে কোরবানির পশু।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোরবানি ঈদকে সামনে রেখে গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করছেন ভোলার লালমোহনের খামারিরা। তবে চলমান লকডাউনের কারণে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলার প্রায় ২১৮টি ছোট-বড় খামারি। তারা দাবী করছেন, গত বছরও কোরবানিতে গরুর দামে ধস নেমেছিলো। এবার সঠিক দামের আশা থাকলেও করোনা আর লকডাউনের জন্য ন্যায্য দাম নিয়ে হতাশা বিরাজ করছে খামারিদের মাঝে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, লালমোহনে ছোট-বড় ও ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র খামার রয়েছে ২১৮টি। এসব খামারে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুতকৃত গরু রয়েছে ১০ হাজার ৯৯০টি, মহিষ ৪০১টি, ছাগল ৩ হাজার ৪২০টি ও ভেড়া রয়েছে ২০৫ টি। এ উপজেলা সরকারিভাবে কোনও খামার বা গরু মোটাতাজাকরণ প্রকল্প নেই। তবে কোরবানিকে সামনে রেখে গ্রামের অনেক মানুষ লাভের আশায় গরু-ছাগল লালন-পালন করে থাকেন।
খামারীরা জানান, গরু মোটা-তাজাকরণে তারা কোনোও ক্ষতিকারক ইঞ্জেকশন ব্যবহার করছেন না। উপজেলা প্রাণিসম্পদ দফতরের নির্দেশনানুযায়ী গরুর পরিচর্যা করছেন তারা। কাঁচা ঘাস ও দানাদার খাবারের মাধ্যমেই গরু মোটাতাজা করা হচ্ছে।
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের হারুন বেপারীর খামারে গরুর সংখ্যা ৪০টি। কোরবানি হাটের জন্য ১২-১৩ টি গরু প্রস্তুত রেখেছেন বলে জানান তিনি। এরমধ্যে তার খামারে রয়েছে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দামে গরু। এছাড়াও এ ইউনিয়নে ছোট বড় খামারীদের প্রায় ৫শ গরু রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান উল্লাহ মানিক জানান, করোনা আর লকডাউনের কথা মাথায় রেখে সচেতন ক্রেতাদের জন্য ‘আমাদের অনলাইন পশুর হাট লালমোহন ভোলা’ নামে পশুর হাট আছে, সেখান থেকেও পশু বিক্রি হবে।
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত