জসিম জনি
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৪৮
৬৩১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পরিবার থেকে বিয়ে ঠিক হওয়ায় রাজিয়া বেগম (২০) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ৩:৩০ মিনিটে উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকার জিএম বাজার এলাকায় নিজ বাড়ীতে বিষ পান করে রাজিয়া। তাকে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল নেওয়া হয়। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত ১১:৩০ মিনিটে সে মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছে রাজিয়ার মামা লোকমান।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জিএম বাজার এলাকার ইউসুফের মেয়ে রাজিয়া বেগমের সাথে পাশ^বর্তী ৮নং ওয়ার্ডের এক সেনা সদস্যের দীর্ঘদিন প্রেম চলছিল। এরই মধ্যে রাজিয়ার জন্য অন্যত্র বিয়ে ঠিক করার কারণে রাজিয়া বিষ পান করে। তবে রাজিয়ার মামা লোকমান প্রেমসংক্রান্ত কোন সমস্যা ছিল কিনা তা জানেনা বলে জানান।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাজিয়ার মৃত্যু হয়। সেখানেই তার ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত