অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভাবে ২৫টি বাসভবন নির্মাণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৩৫

remove_red_eye

১০২০

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার ৭ উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য ২৫টি বাসভবন নির্মাণ করে দিয়েছে সরকার। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা এলজিইডি গত অর্থবছর এসব গৃহ নির্মাণ সম্পন্ন করেছে। মোট ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিলো ৮ থেকে ৯ লাখ টাকা। মূলত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সুবিধার জন্যই সরকার এসব বাসভবন করে দিয়েছে।
জেলা এলজিইডি নির্বাহী প্রেকৗশলী মো: আব্দুর রাজ্জাক বলেন, যে সকল মুক্তিযোদ্ধাদের ভূমি আছে কিন্তু বাসগৃহ নির্মাণের সামর্থ নেই তাদেরকে সরকার ঘর করে দিয়েছে। আড়াই শতাংশ জমির উপর নির্মিত প্রতিটি ঘরে একটি বেড রুম, ড্রইং রুম, বারান্দা, বাথরুম, রান্না ঘরসহ একটি পরিবারের থাকার মত সব ধরনের ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, জেলার ৭ উপজেলার মধ্যে সদর উপজেলায় ঘর হয়েছে ৮টি, বোরহানউদ্দিনে ৪টি, দৌলতখানে ৬টি, তজুমোদ্দিনে ২টি, লালমোহনে ২টি, চরফ্যাশনে ২টি ও মনপুরা উপজেলায় ১ টি করে গৃহ নির্মাণ করা হয়েছে।
ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর ওয়াহিদুর রহমান বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের বাসভবন নির্মাণ করে দেওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছাসিত। বিগত কোন সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে এমন পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারিভাবে বাসভবন পাওয়াতে সমাজে মুক্তিযোদ্ধাদের সম্মান ও কদর বৃদ্ধি পেয়েছে। তবে এখোনো অনেক মুক্তিযোদ্ধা অন্যের ঘরে ভাড়া থাকে। তাই তিনি আরো গৃহ নির্মাণের আবেদন জানান সরকারের কাছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...