বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:২৬
৮২৮
বাংলার কণ্ঠ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ হবিগঞ্জের এসিডদগ্ধ অসহায় সীমার পাশে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে তার হাতে এক লাখ টাকা তুলে দিয়েছেন তিনি।
জানা যায়, খুব অল্প বয়সে বাবার ছোড়া এসিডে দগ্ধ হন সীমা। এতে তার মুখমন্ডল বিকৃত হয়ে যায়। ২০১০ সালে সীমার যখন স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়, তখন কোনো প্রতিষ্ঠান প্রথমে তাকে ভর্তি নিতে রাজি হয়নি। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে তাকে নিয়ে প্রতিবেদন সম্প্রচার করে। এরপর অনেকের আর্থিক সহায়তায় সীমার পড়াশোনা শুরু হয়। তবে মহামারি করোনার প্রকোপে তার পড়াশোনা আবারও হুমকির মুখে পড়ে।
এবারও সীমার বিষয়টি নিয়ে ওই বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন সম্প্রচারিত হয়। এবার সীমার আর্থিক অসঙ্গতি ও অসহায়ত্বের বিষয়টি নজরে আসে বরেণ্য রাজনীতিবিদ ও সংসদ সদস্য তোফায়েল আহমেদের। এরপর তিনি তার প্রতিষ্ঠিত তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে সীমাকে সহায়তা করার মনস্থির করেন।
সেই মোতাবেক সীমাসহ তার পরিবারকে রাজধানী ঢাকায় অবস্থিত নিজ বাসভবনে ডেকে পাঠান তোফায়েল আহমেদ। তারপর সীমার হাতে এক লাখ টাকা তুলে দেন। পাশাপাশি তোফায়েল আহমেদ জানান, প্রতিমাসে তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে সীমাকে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে। যাতে সীমার পড়ালেখার খরচ চালিয়ে যেতে পারে।
তিনি আরও জানান, উচ্চ শিক্ষা বা সীমা যে পর্যন্ত লেখাপড়া করতে চান সেই পর্যন্ত সীমাকে আর্থিক সহায়তা করা হবে।
এদিকে, আর্থিক সহায়তা পাওয়ার পরে সীমা বলেন, তিনি ভবিষ্যতে চিকিৎসক হতে চান। যাতে সহজেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত