লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:৩২
৬৯৩
মো. জসিম জনি, লালমোহন থেকে : ৫৫ বছর বয়সী মোসা. ফুলজান বেগম। চার সন্তানের জননী তিনি। ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দফাদার কান্দি এলাকার ভোলার বাপের বাড়ি তার। ফুলজানের স্বামী থাকলেও তিনিও অস্বচ্ছল। কাজ করতে পারেন না। ছেলেদের আয় দিয়েই চলতো ফুলজানের পরিবার। তবে ভাগ্য সহায় হয়নি ফুলজানের। ২০১৮ সালের ৯ নভেম্বর মোসা. ফুলজান বেগমের শরীরে শনাক্ত হয় ফুসফুস ক্যান্সারের। প্রথম বুকে ব্যথা হতো। এরপর ডাক্তার দেখানোর পর ফুসফুস ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হতে পারেন ফুলজান বেগম ও তার পরিবার। এর চিকিৎসার জন্য তারা দারস্থ হন চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসূফের। এরপর থেকে তাঁর অধীনে চলে ফুলজান বেগমের চিকিৎসা। প্রায় আড়াই বছরে ফুলজানের চিকিৎসার পিছনে ধার-দেনা করে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় করেন পরিবারের লোকজন। করোনার কারণে বাড়িতে রয়েছেন ফুলজান বেগম। তবে প্রতি মাসে তার ওষুধের পিছনে খরচ হয় প্রায় ২১ হাজার টাকা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখনও ৮-১০ টির মত থেরাপী দিতে হবে। যাতে খরচ হবে আরও ৬ থেকে ৭ লক্ষ টাকার মত। ফুলজানের চিকিৎসার পিছনে আগেই ধার-দেনা করে ঋণগ্রস্ত হয়ে রয়েছে পরিবারটি। সামনের দিকের চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন। দিশেহারা হয়ে পরেছেন তারা।
তাই মাকে বাঁচাতে সকল বিত্ত ও হৃদয়বানদের সহযোগিতা চেয়েছেন ফুলজান বেগমের মেঝো ছেলে মো. হাফিজুর রহমান। তিনি বলেন, সামান্য বেতনের চাকুরি করি আমরা চার ভাই। তা দিয়ে নিজেদের পরিবার চালাতেই কষ্ট হয়। এর মধ্যে মায়ের ক্যান্সার ধরা পরে। তিনি তো মা। যত কিছুই হোক তাকে তো চিকিৎসা করাতে হবে। নিজেদের বেতনের পাশাপাশি মানুষের থেকে ধার-দেনা করে প্রায় আড়াই বছর চিকিৎসা চালিয়েছি। বর্তমানে করোনা চলছে। এতে করে নিজেদেরই চলতে কষ্ট হয়। মায়ের চিকিৎসা করাবো কি করে। সারাদিন মাথায় কেবল এই দুশ্চিন্তাই ঘুরে। তাই আমার মাকে বাঁচাতে সকলের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তার আবেদন করছি। যেনো হায়াৎ থাকা পর্যন্ত আমাদের মা একটু সুস্থভাবে বেঁচে থাকেন। নিজেদের মায়ের কথা চিন্তা করে হলেও আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের পাশে দাঁড়ান। সকলের সাধ্য অনুযায়ী সহায়তা পাঠাতে পারেন ০১৭৫৪৪২২০৩১ (বিকাশ-নগদ), অথবা রুপালী ব্যাংক কালুর ঘাট শাখার ব্যাংক এ্যাকাউন্ট নম্বরে মো. হাফিজুর রহমান: ১৩৬৭৬ এ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত