অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় হামলার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:৪৫

remove_red_eye

৫৭৭

চরফ্যাশন  প্রতিনিধি : পাওনা টাকা চাওয়ায় চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের রহিম মাঝির হামলায় মৃত্যু শয্যায় কর্মকার রবিন্দ্র সরকার (৪৫)। বৃহস্পতিবার (৮জুলাই) বেলা ১২টায় পৌর ৫নংওয়ার্ডের শরীফপাড়ায় কর্মকারপট্টিতে এঘটনা ঘটে বলে ভূক্তভোগী পরিবারের অভিযোগ। এঘটনায় আহত ওই কর্মকারকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল সদও হাসপাতালে রেফার্ড করেন বলে আহতের ছেলে হৃদয় জানান।

হৃদয় অভিযোগ করে বলেন, আমার পিতার সাথে মেঘনার জলদস্যু ও ত্রাস হিসেবে পরিচিত ঢালচরের রহিম মাঝির সঙ্গে ট্রলারের এ্যাংকর/ গ্রাফির ব্যবসা ছিলো। লেনদেনের সর্বশেষ ২২হাজার টাকা দীর্ঘ ৪বছর ধরে দিচ্ছেনা। আজ তাকে বাজারে দেখে ডেকে দোকানে ডেকে আনলে লেনদেনের বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম মাঝি ও তাঁর যামাতা মাকসুদ এবং ছেলে রাকিবসহ অন্তত ১০জন একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় রহিম মাঝি ও তার ছেলে এবং যামাতা দোকান থেকে দা’সেনি ও লোহার রোড নিয়ে হামলা আমার পিতা রবিন্দ্র সরকারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত নীল ফোলা জখম করে। এসময় হামলাকারিরা আমাদের দোকান থেকে ব্যবসার জন্য গচ্ছিত প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় রহিম মাঝি বলেন, কর্মকার রবিন্দ্রের সঙ্গে আমাদের অনেক বছরের ব্যবসায়ীক লেনদেন রয়েছে। তাঁর কাছে এ্যংকর কিনতে গেলে সে দাম বেশি চায় এবং পুরনো বকেয়া ৭হাজার টাকা পরিশোধে চাপ দেয়। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে কর্মকারের ছেলেরা আমাদের উপর হামলা করলে ধস্তাধস্তির মধ্যে রবিন্দ্র আহত হয়েছে। তবে লুটপাটের অভিযোগ সম্পূর্ণ অসত্য। এঘটনায় ভূক্তভোগী পরিবার চরফ্যাশন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আহতের স্বজনরা।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...