অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


লালমোহনে মেয়র পদে আ’লীগের প্রার্থী তুহিন ও বিএনপির শাহিন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:২৫

remove_red_eye

১৪৮০

লালমোহন প্রতিনিধি ।। ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তারা হচ্ছেন ,আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন এবং বিএনপির প্রার্থী সাবেক মেয়র এনায়েত কবীরের ছোট ভাই লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল আজীজ শাহিন। শনিবার রাতে দুই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমোহন পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। বর্তমান মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক পঞ্চায়েত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল নৌকা প্রতীক পেতে দৌড়ঝাপ শুরু করেন। তারা বিভিন্নভাবে প্রচার প্রচারণাও চালান। এমনকি ৪ প্রার্থীই দলীয় মনোনয়ন ফরম জমাও দিয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল এগিয়ে থাকলেও শেষে পর্যন্ত তার ভাগ্যে জোটেনি। এদিকে শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চ‚ড়ান্ত করা হয়। পরে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয় । এর মধ্যে লালমোহন পৌরসভায় এমদাদুল ইসলাম তুহিনের নাম ঘোষিত হয় বলে দলীয়সহ একাধিক সূত্রে নিশ্চিত করেন।
এদিকে বিএনপির প্রার্থী হিসেবে সোহেল আজীজ শাহিনের নাম ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। লালমোহন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মার্শাল হিমু ও যুবদল সভাপতি কবির হাওলাদার সাংবাদিকদের জানান, বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মেজর হাফিজের বাবভবনে দলীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কবীর হাওলাদার ও সোহেল আজীজ শাহিনের নাম আসে। কবীর হাওলার অসুস্থ্যজণিত কারণে নির্বাচন করবেন না বলে জানালে সোহেল আজীজ শাহিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর আগে গত মঙ্গলবার পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ১৪ অক্টোবর এ পৌরসভার ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১২ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। মেয়র ছাড়াও প্রতিটি ওয়ার্ডে প্রায় হাফ ডজন করে কাউন্সিলর প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পিছিয়ে নেই সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। তারাও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার প্রচারনা চালাচ্ছে।
বর্তমান মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, আমি বিগত সময়ে মেয়রের দায়ীত্ব পালন করে যে সকল উন্নয়ন কর্মকান্ড করেছি তাতে জনগণ আমাকে আবারো নির্বাচিত করবে। আমি আবারো মেয়র নির্বাচিত হলে লালমোহন পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করবো। এ পৌরসভা থেকে মাদক নির্মূল, আধুনিকায়ন, রাস্তাঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার আমির খসরু গাজী সাংবাদিকদের জানান, লালমোহন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৫ সেপ্টেম্বর, প্রত্যাহার ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।





শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

আরও...