অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন পৌর শহরে রাস্তা বেহাল কাঁচা বাজারে অস্বস্তিতে ক্রেতারা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ১০:১০

remove_red_eye

৭৯৮

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর শহরের কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় আছে। এসব সড়ক দিয়ে এখন মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। কাঁচা বাজারে দুর্দশার কারণে ক্রেতারা সবচেয়ে বড় ভোগান্তিতে রয়েছে।  আষাঢ়ের অব্যাহত বৃষ্টিপাতে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
লালমোহন পৌরসভার ব্যস্ততম লঞ্চঘাট সড়ক, বর্ণালী সড়ক, ৮নং ওয়ার্ডের মোবারক আলী হাওলাদার বাড়ি সড়ক, হা-মীম একাডেমির পশ্চিম পাশের সড়কগুলোর অবস্থা সবচেয়ে নাজুক। এসড়কগুলো দিয়ে যানবাহন তো দূরের কথা মানুষও চলাচল করতে অস্বস্তিতে পরেন।
এদিকে লালমোহন উত্তর বাজারে মাছ বাজার ও কাঁচা বাজারে যাওয়ার রাস্তাটি নিয়েও প্রতিনিয়ত ভোগান্তিতে রয়েছে পৌরসভার নাগরিকরা। একমাত্র বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় ওই রাস্তায় প্রতিনিয়ত কাঁচা মালের ট্রাক ট্রলির যনজট লেগেই থাকে। তার উপর বাজারে যাওয়া মানুষজনের ছোট খাট যানবাহনের চাপ। রাস্তার বেহাল দশার কারণে কাঁচা বাজারে প্রবেশ করা যায়না। কাঁদা পানিতে একাকার হয়ে থাকে সেখানে। এ দুর্ভোগের কারণে মানুষ এখন কাঁচা বাজার বিমুখ হয়ে পড়েছে।
ব্যবসায়ী মামুন জানান, কাঁচা বাজারে ৩২টি দোকান ছিল। এখন মাত্র ৮টি দোকান আছে। ক্রেতারা এখন এখানে আসতে চায়না। যার কারণে অনেক ব্যবসায়ী লোকসান দিয়ে চলে গেছে। কেউ কেউ এলোমেলোভাবে পথে পথে দোকান করছে। ক্রেতারা ওই সব দোকান থেকে পণ্য কেনার কারণে মূল বাজারে ক্রেতা কমে গেছে। তাদের দৈনিক ৫০ টাকা টোল দিতে হচ্ছে ইজারাদারদের। হাটবারে দিতে হয় ৭০ টাকা। কিন্তু ক্রেতা না যাওয়ায় তারা চরম লোকসানে আছে বলে জানান। মাছ বাজার ও কাঁচা বাজারে যাওয়ার রাস্তাটির কিছু অংশ আরসিসি ঢালাই করা হলেও অনেকখানি এখনো করা হয়নি। এখানে রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানিতে একাকার হয়ে যাচ্ছে। মাংশ বাজারের সামনেই ড্রেনের উপর নেই ¯øাব। ¯øাব খোলা অবস্থায় থাকায় ঘটছে দুর্ঘটনা।

এ বিষয়ে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, কাঁচা বাজার যত্রতত্র বসা বন্ধ করতে একাধিকবার উদ্যোগ নিয়েছি। এরপরও প্রভাব খাটিয়ে তারা বসছে। বালু ও পাথর বোঝাই অতিরিক্ত ট্রাক ট্রলি চলাচলের কারণে দুই তিনটি সড়ক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। এসব সড়ক পূণঃ মেরামতের জন্য কোষ্টাল টাউন প্রকল্পের মাধ্যমে আমরা প্রস্তাব পেশ করেছি। ইতোমধ্যে ডিজাইন হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে টেন্ডারের মাধ্যমে রাস্তাগুলো সংস্কার করা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...