চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ সকাল ০৮:২২
৬০০
চরফ্যাশন প্রতিনিধি:: চলমান লকডাউনের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে বসছে পশুরহাট। এসব পশুরহাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলেও মুনাফালোভী ইজারাদারেরা মানছেন না সরকারি বিধিনিষেধ।
এসব হাটে একজনের সঙ্গে অন্যজন গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন। গা-ঘেঁষে দাঁড়িয়ে কেউ দরদাম করছেন, আবার কেউ বা কোরবানির জন্য পশু কিনছেন। উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক।
সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই এসব পশুরহাটে। সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই বাজার পরিচালনা করছেন এসব ইজারাদাররা।
বৃহস্পতিবার (৮জুলাই) উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত আসলামপুর ইউনিয়নের বর্দারহাট বাজার সংলগ্ন স্কুল মাঠের পশুরহাটে এমন দৃশ্য দেখা গেছে। এতে প্রাণঘাতি করোনার সংক্রমণ ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনে গত ১ জুলাই থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরফ্যাশনের বিভিন্ন পশুরহাটে পশু বেচাকেনা বন্ধ রাখার ঘোষণা দিলেও বিভিন্ন এলাকায় পশুরহাট বসিয়ে গরু-ছাগল বেচাকেনা চলছে।
বর্দারহাট বাজারে গরু কিনতে আসা সাব্বির আহমেদ বলেন, সবকিছু স্বাভাবিক সময়ের মতোই চলছে। কেউ তো সামাজিক দূরত্ব মানছে না। এমন কি মুখে মাস্কও ব্যবহার করছে না। ইজারাদারও ক্রেতা বিক্রেতাদের কিছু বলছে না। তবে ইজারাদার আব্দুস সাত্তার জানান, ব্যবসায়ী ও ক্রেতাদের মাস্ক ব্যবহারে সচেতন করলেও তারা মানছেন না স্বাস্থ্যবিধি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, গরুর বাজার বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলা হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত