অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে জমি দখল নিয়ে প্রবাসীর পরিবারের উপর হামলা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:২২

remove_red_eye

৯০২

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় জমি দখল নেওয়ার জন্য হত্যার উদ্যেশে প্রবাসী পরিবারের উপর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রবাসী পরিবারের মোঃ ছালাউদ্দিন (২৬) নামে একজন মারাক্তক আহত হয়েছে। তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের পরিবার থানায় মামলা করলে হামলাকারীও পাল্টা মামলা দায়ের করে। এতে দু’ গ্রæপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে। ঘটনাটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথা এলাকায়।
আহতের বড় ভাই মোঃ নুরে আলম জানান, ২০০৩ সালে দিকে একই এলাকার জেবল হক কালু কাছ থেকে ঘরসহ টবগী মৌজার ৮ শতাংশ জমি ক্রয় করে ওই এলাকার ইউসুফ আলী। তার টাকার প্রয়োজন হলে ওই জমি বিক্রির ইচ্ছা প্রকাশ করলে আমার বড় পিতা মোঃ মফিজুল ইসলাম ও আমার প্রবাসী দুই ভাই আব্দুল মান্নান ও মিজানুর রহমান এ বছর মার্চ মাসে ৫ লাখ টাকা দিকে ঘরসহ ৫ শতাংশ জমি করে করে। এরপর একই এলাকার আইয়ুব রুমী ওই জমি দখল করতে আমাদের হুমকী দিয়ে আসছে। তারপর ওই জমির ঘরে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি এলাকার গণমাণ্যদের জানালে কাউকে শালিশ মানেনি আইয়ুব রুমী।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আমারদের পরিবারকে ভয় দেখাতে আমার ছোট ভাইকে বাড়ির সামনে ধারালো অস্ত্র ও রট দিয়ে হত্যা করার জন্য আইয়ুব রুমীসহ তার বাহিনী লোকমান, নোমান, সোহরাব ও আরজুম হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (৪ সেপ্টেম্বর) আমরা হামলাকারীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করি।
মামলা করার পর হামলাকারীরা আমার হত্যার হুমকী দিয়ে আসছে। এবং আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা খুব আতঙ্কে জীবন কাটাচ্ছি।
অভিযুক্ত আইয়ুব রুমী জানান, আমি ১৯৮৩ সালে ওই মৌজার একই মালিকের কাছ থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করেছি। আমার এখনও ৫ শতাংশ জমি কম রয়েছে। তাই ওই জমির ঘরে তালা বদ্ধ করেছি। এ নিয়ে প্রবাসী পরিবার আমার সাথে বারাবারি করায় তাকে মারধর করেছি। এবং তাদের বিরুদ্ধে শনিবার (০৮ সেপ্টেম্বর) মামলা করেছি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক জানান, দুই গ্রæপই মামলা দায়ের করেছে । আমরা মামলা নেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...