অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

৬০০

চরফ্যাশন প্রতিনিধি : ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলায় ৩জন আহত হয়েছে। শুক্রবার (৯জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ৮নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন,৮নং ওয়ার্ডের বাসিন্দা নাগর (৫৫), মেয়ে সুমাইয়া (১৯) ও স্ত্রী নুর নাহার (৪৮)। আহত সুমাইয়া অভিযোগ করে বলেন, আমাদের একটি ছাগল প্রতিবেশী জলিল হাওলাদারের বাড়ির একটি চারাগাছের ডালপাতা খাওয়ায় জলিল ও তার ছেলেরা আমাদের ছাগলের শিং ভেঙ্গে দেয়। এ ঘটনায় আমার পিতা স্থানীয় গন্যমান্য ব্যক্তি সালাম পাটোয়ারীকে বিষয়টি জানালে প্রতিপক্ষ জলিল ক্ষুব্ধ হয়ে তার ছেলে রিপন, জুয়েল, জাফর ও রিটুসহ আরও ৭/৮জন একত্রিত হয়ে সন্ধ্যায় পাটোয়ারী বাড়ির দরজায় আমাদের মারধর করে। এসময় প্রতিপক্ষরা আমার পিতাকে হাসপাতালে নিতে বাঁধা দেয়। পরে বিকল্প পথে হাসপাতালে নেয়ার সময় জলিলের নেতৃত্বে তাঁর ছেলেরা দেশীও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আমাদের পথরোধ করে স্থানীয় কারিকর বাড়ি সংলগ্ন এলাকায় আমার পিতাসহ আমাদের  এলোপাথাড়ি মারধর করে। এসময় রিপন ও জুয়েলসহ তার ভাইয়েরা আমার পিতা নাগর মিয়ার মাথায়,চোখের কোটা,ঠোঁটে ও পায়ের হাটুসহ গোড়ালি উপুর্যুপরি লাঠিসোঁটার আঘাতে গুরুতর জখম ও আমাকে এবং আমার মা নুর নাহারকে রক্তাক্ত নীল ফোলা জখম করে অচেতন অবস্থায় ফেলে যায়। পরে ঘটনাস্থলে শশিভূষণ থানাপুলিশ এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হামলার ঘটনা অভিযুক্ত জলিল অস্বীকার করেন। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...