লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জুলাই ২০২১ রাত ১০:১৫
৫৫৮
লালমোহন প্রতিনিধি : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের এক সুবিধাভোগী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হওয়ায় তার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নিহত শাকিলের স্ত্রী সালমা বেগমের হাতে জেলা প্রশাসক থেকে বরাদ্দকৃত এ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাঘ ঘোষ, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান জানান, ভূমিহীন ও গৃহহীন হওয়ায় শ্রমিক শাকিল ও তার স্ত্রী সালমা বেগমকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দেওয়া হয়। তাদের সাড়ে ৩ বছরের এক শিশু সন্তানও আছে। কিন্তু শাকিল বাঁশ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য ভোলা জেলা প্রশাসক মহোদয়কে বললে তিনি ২০ হাজার টাকা বরাদ্দ দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত