অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের মেঘনায় ৮টি মাছ ধরা ট্রলারে ডাকাতি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুলাই ২০২১ রাত ১০:০৪

remove_red_eye

৬০২

অপহৃত পাঁচ জেলেকে  মুক্তিপন দিয়ে উদ্ধার

তজুমদ্দিন প্রতিনিধি  : ভোলার তজুমদ্দিনের মেঘনায় জলদস্যুরা নদীতে মাছ ধরার সময় আটটি জেলে ট্রলারে ডাকাতি করে পাঁচ মাঝি মাল্লাকে অপহরণ করে। পরে স্বজনরা ডাকাতদের দাবীকৃত মুক্তিপণের টাকা পরিশোধকরে তাদের উদ্ধার করে।
অপহৃত জেলে পরিবার সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাত থেকে মেঘনা নদীর সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় মাছ আহরনরত জেলে ট্রলারে হামলা করে স্বশস্ত্র ডাকাতদল। এসময় তারা শশীগঞ্জ ঘাটের  শরীফ মাঝি, শফি মাঝি, মাকসুদ, নুর ইসলাম, নকিব, মহিউদ্দিন, কলাতলী ঘাটের হারুন ও রুবেল মাঝিসহ  ৮টি জেলে ট্রলারে হানা দিয়ে মাছ, জাল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। এ সময় ডাকাতরা ভোলা সদর থানা এলাকার বাসিন্দা মাকসুদ (৩৫) ও শফি মাঝি (৪০), লালমোহনের বাসিন্দা নকিব (৪৫) এবং চর কলাতলির বাসিন্দা হারুন (৪০) ও রুবেল (৩৫)সহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় ডাকাতরা অপহৃতদের ছাড়িয়ে নিতে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে ঘাটের আড়ৎদার ও স্বজনরা মিলে প্রশাসনকে না জানিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের এক লক্ষ টাকা পরিশোধ করে। পরে ডাকাতরা মির্জাকালুর হাকিমুদ্দিন এলাকায় ভোর ৫টার দিকে চোখ বাঁধা অবস্থায় অপহৃতদের ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, অপহরণ ও মুক্তিপণের বিষয়ে প্রশাসনকে জানালে ডাকাতরা অপহৃতদের মেরে ফেলার হুমকি দেয়। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান,  রাতে মেঘনায় ডাকাতি ও জেলে অপহরণের সংবাদ পেয়েছি। বিকাশ নম্বর উদ্ধার করে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে।
তজুমদ্দিন কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সুলতান জানান,  মেঘনায় আমাদের নিয়মিত টহল অভিযান আছে। কিন্তু রাতে ডাকাতির সংবাদ কেউ আমাদের জানায়নি।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...