লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জুলাই ২০২১ রাত ১০:০৬
৬০০
মো. জসিম জনি, লালমোহন : ভোলার লালমোহনে আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্বপ্নের নীড় পেতেছেন ভূমিহীন ও গৃহহীন পরিবাররা। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে ঘর পেয়ে এসব পরিবারে দেখা দিয়েছে বাঁধ ভাঙা আনন্দ। বিভিন্ন এলাকায় যখন আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তখন ভোলার লালমোহনের এসব ঘর প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। প্রথম ও দ্বিতীয় পর্যায় মিলিয়ে মোট ৪০ টি ঘরের বরাদ্দ আসে এ উপজেলায়।
আশ্রয়ণের এসব ঘরগুলো ঘিরে বসানো হয়েছে নলক‚প। সব ঘরগুলোতে রয়েছে বিদ্যুৎ সংযোগ। আশ্রয়ণটিতে যাতায়াতের জন্য নতুন করে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। উপজেলার বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় গড়ে তোলা হয়েছে এ আশ্রয়ণ প্রকল্পটি। পৌরসভার মূল বাজার থেকে ২ কিলোমিটার দূরে প্রধান সড়কের পাশে খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলি নির্মাণ করায় এতে যারা বসবাস করছেন এদের পক্ষে সহজেই কর্মসংস্থান এর সুযোগ রয়েছে। প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় উপকারভোগীরা হাস মুরগি কবুতর পালন করছেন। নতুন দোকান গড়ে উঠেছে। যাতে করে স্বস্তিতে রয়েছে আশ্রয়ণের সকল বাসিন্দারা। সুন্দর ও মনোরম এ পরিবেশে যেনো নতুন এক প্রাণের স্পন্দন সৃষ্টি হয়েছে এখানে। ঘরগুলো নির্মাণ কাজ শেষে এসব বাসিন্দাদের হাতে ঘরের চাবী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
ভারী বর্ষণের ফলে নির্মাণ কাজে কিছুটা দেরি হলেও দ্বিতীয় পর্যায়ের ২০ টি ঘরের মধ্যে ১৯ টি ঘর পুরোপুরি নির্মাণ হয়েছে। ঘরের চাবি পেয়েছেন এমন লোকজনের কাছে ঘরের কাজের মানের বিষয়ে জানতে চাইলে তারা সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বলেন, প্রকল্পটি খালের পাড়ে হলেও এখানে আতঙ্কের কিছু নেই। কারণ অত্যান্ত সাবধানতার সহিত খাল পাড়ে মাটির বাঁধ দেয়া হচ্ছে। যদিও খালটি ভাঙনের কোনো লক্ষণ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমান বলেন, উপজেলা ভূমি অফিসের মাধ্যমে প্রথমে সঠিকভাবে ভূমিহীন ও গৃহহীন মানুষদের নিশ্চিত করা হয়েছে। যারা সত্যিই এর প্রাপ্য ছিলেন। অন্যদিকে কাজ চলমান সময়ে ঘরগুলোর মান রক্ষা করতে প্রতিদিন প্রকল্প এলাকাতে তদারকি করেছি। যেনো কোনো রকমে আশ্রয়ণ প্রকল্পটির মান খারাপ না হতে পারে। আশা করছি এখানের ঘরের মান ভালো রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত