অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে দরিদ্র নারীর ঘর ভেঙ্গে দিল ভূমি দস্যুরা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৯:৩৫

remove_red_eye

৭৭৭

চরফ্যাশন প্রতিনিধি :  মা হারা এতিম দুই নাতী নাতনীকে নিয়ে বিবি মরিয়ম চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা নজরুল নগর ইউনিয়নের ভক্তিরহাট গ্রামে বসবাস করেন। দিনমজুর স্বামী আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার (১২জুলাই) শেষ বিকেলে স্থানীয় ভূমি দস্যু ফরিদ ভূঁইয়া,নেজামল ভূইয়া ও আলাউদ্দিন মিলে লাঠিয়াল বাহিনী নিয়ে তাকে উৎখাত করে জোরপূর্বক জমি দখলের পায়তারা করে বলে অভিযোগ করেন মরিয়ম। তিনি বলেন, আমার স্বামীসহ জাহাঙ্গির,কালাম,আলাউদ্দিন ও সুমন মিলে ৫০শতাংশ জমি ক্রয় করে। মা হারা দুই নাতী নাতনী নিয়ে আমাদের ওই জমিতে ২৫বছর ধরে বসবাস করি। গত ৮মাস পূর্বে আলাউদ্দিন ও কালাম দেড় লাখ টাকা নিয়ে তাদের অংশের সাড়ে ১২ শতাংশ জমি আমাদের কাছে বিক্রয় করলেও দলিল ও জমি বুঝিয়ে না দিয়ে এলাকার ভূমি দস্যু ফরিদ ভূঁইয়া গং এর কাছে আবারো বিক্রয়ের পায়তারা করে। জাহাঙ্গিরের স্ত্রী নাজমা বলেন,আমার শ্বশুর জমি রেকর্ডের সময় ফরিদ ভূঁইয়ার কাছে মূল দলিল দিলে সে আর দলিল ফেরৎ দেয়নি। পরে আমার শ্বশুরের মৃত্যুর পূর্বে ফরিদ গং এর কাছে এই জমি বিক্রয় করে গেছেন বলে দাবি করে ফরিদ গং,কিন্তু সালিস বৈঠকে কোন লিখিত ডকুমেন্ট দেখাতে পারেনি। বিবি মরিয়ম বলেন, জমির এ বিরোধ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে কথাকাটি হয়। সোমবার শেষ বিকেলের সময় দুই নাতী নাতনী ছাড়া বাড়িতে কেউ না থাকার সুযোগে ফরিদ,নেজামলের নেতৃত্বে আলাউদ্দিন,নুর ইসলামসহ ১৮-২০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ঘরটি ভেঙ্গে চুরমার করে। ঘরের চালচুলা ভেঙ্গে সংলগ্ন খালে নিয়ে ফেলে। এসময় আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও আমার মৃত কন্যার ব্যবহৃত স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যায় এই ভূমিদস্যুরা। নেজামুল ভূঁইয়া এই জমি মৌখিক বায়না সূত্রে  দাবি করলেও বিবি মরিয়মের ঘর ভাংচুর ও লুটতরাজে তাদের অংশ গ্রহণ ছিলোনা বলে জানান । দক্ষিন আইচা থানার ওসি হারুনর রশিদ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...