অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে পুলিশের হাতে চিহ্নিত পাঁচ মাদক কারবারী গ্রেফতার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৯:৩৭

remove_red_eye

৬৭২

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টায় থানার এসআই শামীম সরদারের নেতেৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফরাজি কান্দির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পেরে পুলিশের একটি টিম দক্ষিন শম্ভুপুর এলাকায় ফরাজি কান্দির কালাম মাঝির ছেলে সেলিম (৩৫) তার বসত বাড়িতে অভিযান চালায়। এসময় সেলিমের কাছ থেকে খুচরা মাদক (গাজা) ক্রয় করতে আসা লামছি শম্ভুপুরের হোসেন মিয়ার ছেলে সোহাগ (২৮), সাইদুল হক মিয়ার ছেলে নিজাম উদ্দি ওরফে মিজান (৩৩),  ঝালকাঠি জেলা সদরের হাতেম আলীর ছেলে সোহেল খান (২৬), শম্ভুপুর ৬ নং ওয়ার্ডের মঞ্জু পাটওয়ারী বাড়ির মাহফুজু রহমানেরর ছেলে মোঃ ফরিদ উদ্দিন (৩২)-সহ ৫ জনকে আটক করেন পুলিশ। পরে তাদের দেহ তল্লশি করে এদের কাছ থেকে মোট ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়ে দক্ষিন শম্ভুপুর এলাকায় ফরাজি কান্দির কালাম মাঝির ছেলে সেলিম (৩৫) তার বসত বাড়িতে পুনঃরায় মাদক কেনা-বেচা শুরু করছে। তার কাছ থেকে গাজা ক্রয় করে এসব খুচরা ক্রেতারা উপজেলার বিভিন্ন ছোট-বড় হাট বাজারে পুটলি আকারে বিক্রি করে । এরা ল²ীপুরের আলেকজান্ডার হয়ে আসা বোরহানউদ্দিনের মির্জাকালু লঞ্চঘাট এলাকার একটি আন্তঃজেলা মাদক চক্রের সাথে জড়িত বলে অভিযোগ  রয়েছে। সেলিমের মাদকের এই সিন্ডিকেটটি অনেকদিন ধরে এলাকায়  গাজা ও ইয়াবা সরবরাহ করছে এমন অভিয়োগ বহু দিনের। তাদের গ্রেপ্তারে ওই এলাকায় স্বস্তি ফিরলেও গোটা উপজেলায় এদের বড়সর একটি চক্র এখনো রয়ে গেছে ধরা-ছোয়ার বাইরে। পুলিশ বলছে, তাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...