অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মনিরুজ্জামানের পিতা আর নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২১ রাত ১০:০৩

remove_red_eye

১৩৩০



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার জননন্দিত মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামানের পিতা বিশিষ্ট সমাজ সেবক ,বীর মুক্তিযোদ্ধা , আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদের ভগ্নিপতি আসাদুজ্জামান (৭৮) আর নেই। তিনি সোমবার রাত পৌনে ৯ টায় ঢাকা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।  (ইন্নলিল্লাহি--- রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় গুনগ্রাহী রেখে গেছেন। তিনি র্দীঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ ২ দিন আগে তার ৩ বার হার্টএ্যাটক হয়।  আজ মঙ্গলবার আছরবাদ ভোলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে আসাদুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলা উকিল পাড়া এলাকাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। 

এদিকে তার মৃত্যুতে ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা - ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা , আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন,ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম,  ভোলা প্রেসক্লাবের সভাপতি ও  দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ অপু, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো: সফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের আত্মার  মাগফেরাত কামনা করে অসংখ্যা শুভাকাঙ্খী শোক প্রকাশ করেন।








আরও...