দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জুলাই ২০২১ ভোর ০৫:১২
৭৫৪
দৌলতখান প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ দেয়া হলেও তা উপেক্ষা করায় ভোলার দৌলতখানে দুইটি বিয়ে বাড়িতে জরিমানা করা হয়েছে। রবিবার পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এ জরিমানা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সকল ধরণের সভা সমাবেশ ও জন সমাগম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে পৌরসভার ৬ নং ওয়ার্ডে জসিম উদ্দিন ও উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাকির ভূইয়া বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাকির ভূইয়াকে ১০ হাজার ও জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। সেখানে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার ও থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল সংগীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত