অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে সরকারি বিধি নিষেধ অমান্য করায় বিয়ের বাড়িতে জরিমানা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২১ ভোর ০৫:১২

remove_red_eye

৭৩০

 দৌলতখান  প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ দেয়া হলেও তা উপেক্ষা করায় ভোলার দৌলতখানে দুইটি বিয়ে বাড়িতে জরিমানা করা হয়েছে। রবিবার পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এ জরিমানা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সকল ধরণের সভা সমাবেশ ও জন সমাগম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে পৌরসভার ৬ নং ওয়ার্ডে জসিম উদ্দিন ও উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাকির ভূইয়া বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাকির ভূইয়াকে ১০ হাজার ও জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা  জরিমানা করা হয়।  এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। সেখানে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার ও থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল সংগীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...