চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২১ রাত ১০:৩২
৫২১
চরফ্যাশন প্রতিনিধি : যৌতুকের দাবিতে চরফ্যাশনে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আয়শাবাগ গ্রামে গত রবিবার বিকেলে এঘটনা ঘটে। প্রায় দেড় বছর পূর্বে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের বাসিন্দা মোতালেব মাঝির মেয়ে আমেনা বেগম (২৪) ও আসলামপুর ইউনিয়নের তাহের সিকদারের ছেলে আবদুল মোতালেবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পণ হিসেবে নগদ এক লক্ষ টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র দেন মেয়ের পিতা। বিয়ের পর থেকে স্বামী মোতালেব সিকদার স্ত্রী আমেনা বেগমকে দাবিকৃত যৌতুকের আরও দুই লক্ষ টাকার জন্য একাধীকবার মারধর করে বলে অভিযোগ করেন আহত আমেনা বেগম। তিনি বলেন, মারধরের পর স্থানীয়ভাবে একাধীক সালিশ ফয়সালা হলেও ফয়সালা অমান্য করে স্বামী মোতালেব। সম্প্রতি যৌতুকের দুই লক্ষ টাকার জন্য আমাকে ও আমার পিতাসহ ভাইদেরকে চাপ প্রয়োগ করে আমার স্বামী। আমার অসহায় ও অক্ষম বৃদ্ধ পিতা যৌতুকের ওই টাকা দিতে না পারায় গত ২৫ জুলাই রবিবার বিকেলে আমি জ্বরে অসুস্থ্য থাকা অবস্থায় লাঠিসোঁটা ও ঝাঁড়– দিয়ে আমাকে মারধর ও রক্তাক্ত নীল ফোলা জখম করে স্বামী মোতালেব। লাঠি ও ঝাঁড়–র গুরুতর একাধিক আঘাতের ফলে ওই গৃহবধূ অচেতন হয়ে যান বলেও দাবি করেন। পরে ওই গৃহবধূর স্বজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে স্থানীয়রা জানান। আমেনা বেগম আরও বলেন,আমাকে মারধর করেই খ্যান্ত হয়নি মোতালেব ও তাঁর স্বজনরা আমি যেন থানাপুলিশের কাছে না যাই এজন্য আমি ও আমার বৃদ্ধ পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে আবদুল মোতালেব ও তাঁর পরিবার এ অভিযোগ অসত্য বলে দাবি করেন। এঘটনায় চিকিৎসাধীন ওই গৃহবধূ বাদি হয়ে চরফ্যাশন থানায় একটি মামলার প্রস্তুতি নিয়েছে বলেও সূত্রে জানা গেছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন,ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক