অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নারী ও শিশুর উপর যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৫

remove_red_eye

৮৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম,কোষ্ট ট্রাস্ট ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ’র আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে “সইবো নাকো আমরা আর, নারী ও শিশুর উপর অত্যাচার”, “এই হোক অঙ্গীকার,নারী ও শিশু নির্যাতন নয় আর”,“যৌন আক্রমন আর না” ¯েøাগানগুলোকে সামনে রেখে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন ও সমাবেশে সামাজিক সংগঠন,এনজিও কর্মী,সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ শিক্ষার্থীরা একাত্বতা পোষন করেন।
এসময় মানবন্ধনে তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মের জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা সম্পাদক ও সহকারী অধ্যাপিকা জিনাত রেহানা,নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন,কোষ্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্ময়কারী মিজানুর রহমান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম,আইসিডিএস এর নির্বাহী পরিচালক মুর্তুজা খালেদ, কোষ্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের সহকারী প্রকল্প সমন্ময়কারী দেবাশিষ মজুমদার ,সহকারী শিক্ষক মিজানুর রহমান,জাগো নারীর নারী নেত্রী মর্জিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশের নানা স্থানে নারী ও শিশুর প্রতি যৌন সহিসংসতার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। এই ধরনের ঘটনার রেশ ধরে মৃত্যু ও হত্যার মতো ঘটনাও ঘটছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোকে দ্রæত বিচার ট্রাইবুনালে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচারের দাবী জানান বক্তারা।
নারীর উপর যেকোন ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে রুখে দাঁড়াতে হবে। কোন অবস্থায়ই আমরা সঙ্কুচিত হব না, ভীত হব না, পিছপা হব না। এছাড়া,নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনায় কেউ রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...