লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা আগস্ট ২০২১ রাত ১২:২৬
৭২৭
লালমোহন প্রতিনিধি :: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা গ্রাম, গঞ্জ, দেশ বিদেশের সকল সংবাদ পেয়ে থাকি। মহামারী করোনা কালীন সময়ে সাংবাদিকগণ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে। আমি সকলের সুস্থতা কামনা করছি। পাশাপাশি সকলকে করোনার টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি। ১ আগষ্ট রবিবার সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবের আয়োজনে করোনা আক্রান্ত সাংবাদিকদের দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় টেলিকনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা থেকে দেশের সকল মানুষকে রক্ষা করার জন্য প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদে করোনার টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। করোনা টিকা যাতে সকল মানুষ সুষ্ঠভাবে নিতে পারে তার প্রচারের ব্যবস্থা করবে সাংবাদিকগণ । অনেকে আগের ন্যায় টিকার ব্যাপারে গুজব ছড়াতে পারে তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকালের ভোলা জেলা প্রতিনিধি নাসর লিটন, মাছরাঙ্গা টেলিভিশন, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলার কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক হামিদুর রহমান হাসিব, দৈনিক মানবজমিন ও ডেইলী অবজারভারের লালমোহন প্রতিনিধি হাসান পিন্টু, দৈনিক আলোকিত রবিশালের লালমোহন প্রতিনিধি সালমা জাহান বুলু ও দৈনিক বরিশাল সমাচারের লালমোহন প্রতিনিধি পারভিন আক্তার এর রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাব সদস্য সাংবাদিক মিজানুর রহমান লিপু, সাহিন আলম মাকসুদ, সাব্বির আলম বাবু, নুরুল আমীন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা আজিম খান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত