অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বজ্রপাতে মৃত্যুর চার বছর পর কবর থেকে জেলের কঙ্কাল চুরি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:২০

remove_red_eye

৬৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে মৃত্যুর চার বছর পর কবর থেকে মো. শিবলু প্যাদা নামের এক জেলের কঙ্কাল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত জেলে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুন নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. সিরাজ প্যাদার ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ওই ইউনিয়নের ৭নংওয়ার্ডের যুবকের বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির দরজার জামে মসজিদের কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে যায়। শুক্রবার বিকেলে নিহত শিবলুর পিতা কঙ্কাল চুরির বিষয়ে দক্ষিণ আইচা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জেলের পিতা সিরাজ প্যাদা জানান, চার বছর আগে তার ছেলে শিবলু (১৮) নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় বাড়ী সংলগ্ন বেড়িবাঁধের ওপর  বজ্রপাতে মারা যান। মৃত্যুর পর
তাকে তার বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির দরজার জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার গভীর  রাতে কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে যায়।  
শুক্রবার কবরস্থানে পাশে বসবাসরত বাসিন্দারা  তার ছেলে শিবলুর  কবরটি খোড়া অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে কঙ্কাল খোড়া কবরটিতে মানুষের লাশ ও কঙ্কাল দেখতে না পেয়ে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এই ঘটনায় এলাকার মানুষের ভিতরে শঙ্কা দেখা দিয়েছে। পরে স্বজনরা দক্ষিণ আইচা থানা পুলিশকে অবগত করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে কে বা কাহারা এ চুরির সাথে জড়িত অভিযোগে উল্লেখ করেনি। এব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...