অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৫৯

remove_red_eye

৯৫৯

তজুমদ্দিন প্রতিনিধি :ভোলার তজুমদ্দিনে সোনালী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃগোষ্ঠী/ দলিত হরিজনদের জীবন মান উন্নয়নে গৃহিত কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের হলরুমে সোনালী উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক মোঃ মঈনুদ্দিনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ, সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার মোঃ নুরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক শরীফ মোঃ আল আমীন, রিয়াজ উদ্দিন, এম, নুরুন্নবী প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী/ দলিত হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসব বৃত্তি সামগ্রী পেয়ে দরিদ্র শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। পরে তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...