অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে যৌতুকের জন্য স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন,স্বামীসহ ২ জন গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৫৫

remove_red_eye

৯৮৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা বোরহানউদ্দিন স্বামীর বাড়ীর দাবীকৃত যৌতুকের ৫০ হাজার টাকা দিতে না পারায় পৌর ৯নং ওয়ার্ডের পঙ্গু মো: মফিজের মেয়ে আচমা বেগম (২২) কে শিকল দিয়ে বেঁধে স্বামীর বাড়ীর লোকজন অমানবিক নির্যাতন করেন। এ ঘটনায় সোমবার বোরহানউদ্দিন থানায় মামলা হলে রাত ৩ টায় স্বামী সাহাবুদ্দিন (২৭) ও আনোয়ার (৫৫) কে আটক করেন থানা পুলিশ। এদিকে এ মেয়েটির শিকল বাধাঁ অবস্থায় ভিডি স্যোশাল মিডিয়া ভাইরাল হয়। এতে সবাই স্বামীর পরিবারের উপযুক্ত বিচার দাবী করেন।

আচমা বেগম অভিযোগ করে বলেন, আমার বিয়ে হয় প্রায় ৩ বছর। বিয়ের পর যৌতুক বাবদ ৭০ হাজার টাকা নেয় আমার স্বামীর পরিবার। এরপরও আমার স্বামী মো: সাহাবুদ্দিন ও শ্বশুর বাড়ীর লোকজন প্রায়ই আরোও যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে। আমার স্বামী ঢাকা ট্রাক চালায় আর নেশা খায়। গভীর রাতে নেশা খেয়ে প্রায়ই যৌতুকের টাকার জন্য মারধর করতেন। কিন্তু আমার ৯ মাসের একটি কন্যা সন্তানের জন্য সকল কষ্ট সহ্য করে এসেছি। আমার স্বামী শনিবার আমার বাড়ীতে পাঠায় ৫০ হাজার টাকা নিয়ে যেতে। আমার বাবা একজন পঙ্গু মানুষ। বাড়ীতে এসে কান্নাকাটি করলে বাবা মা বুঝিয়ে রবিবার আমার শ্বশুর বাড়ীতে পাঠিয়ে দেয়। টাকা নিতে না পারায় রবিবার বিকাল থেকে আমাকে নির্যাতন শুরু করে আমার স্বামী সহ তার পরিবার। সন্ধ্যায় হাতে পায়ে শিকল বেধেঁ সারা শরীরে কাটা দিয়ে ক্ষত করে মরিচের গুড়া ক্ষত স্থানে লাগিয়ে দেয়। এভাবে সারা রাত অমানবিক নির্যাতন করেন। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমার ডাক চিৎকারে সকালে স্থানীয়রা এসে উদ্ধার করে আমার বাবা মাকে খবর দেন। তাদের সহযোগিতায় থানায় আসলে পুলিশ আমার হাতে পায়ের শিকল খুলে রাত ১২টায় হাসপাতালে এনে ভর্তি করেন। আমি আমার নির্যাতনের সুষ্ঠ বিচার দাবী করছি। এদিকে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৬ তারিখ ০২-০৯-২০১৯। এ অভিযোগের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টায় এস.এ আই হেমায়েত, এস.আই বিল্লাল সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্বামী সাহাবুদ্দিন ও শ্বশুর আনোয়ার কে আটক করেন। তাদেরকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় তার ৯ মাসের কন্যা সন্তানকে উদ্ধার করেন পুলিশ।
এব্যাপারে আচমা বেগমের বাবা পঙ্গু মো: মফিজ বলেন, এরপূর্বে দারদেনা করে আমার জামাই কে যৌতুক বাবদ ৭০ হাজার টাকা দেই। আরোও যৌতুকের টাকা দাবী করেন। কিন্তু আমি পঙ্গু মানুষ কোন রকম ভাতা পেয়ে সংসার চালাই। ওরা আমার মেয়েটিকে মেরে ফেলতে চেয়েছে। সারা শরীরের কাটা দাগগুলো দেখলে গায়ের লোম দাড়িয়ে যায়। আমি ওদের উপযুক্ত বিচার দাবী করছি। আর যাতে আমার মেয়ের মত কোন মেয়েকে এরকম তার স্বামীর পরিবার নির্যাতন করতে না পারে।
এব্যাপারে বোহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম.এনামুল হক জানান, মেয়েটিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মেয়েটির স্বামী ও শ্বশুরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...