অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দেশের স্বাধীনতাকে যারা মানতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করেছিল- এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২১ দুপুর ০২:২০

remove_red_eye

৭৩৭

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই মোশতাক গংদের সহযোগিতায় ও বিপথগামী কিছু সামরিক অফিসারদের কে সাথে নিয়ে সেদিন জাতির পিতাকে হত্যা করেছিল। শুধু জাতির পিতাকেই তারা হত্যা করেনি, বাংলাদেশের গণতন্ত্র কেও তারা হত্যা করেছিল।
সকালে ভোলার তজুমদ্দিনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শ্রমিকলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতার অবর্তমানে আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর করে দেশে হত্যার রাজনীতি কে নিরুৎসাহিত করেন।
উপজেলা শ্রমিক লীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসেম মহাজনসহ আরও অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...