অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জিয়ার মরনোত্তর বিচার দাবী : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২১ সকাল ০৭:১২

remove_red_eye

৬৯৫

লালমোহন প্রতিনিধি :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার পিছনে জিয়াউর রহমান জড়িত দাবী করে তার মরনোত্তর বিচার দাবী করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার লালমোহন উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি শাওন বলেন, জিয়া বাংলাদেশের গণতন্ত্রের বুকে লাথি মেরে গণতন্ত্র সেনাবাহিনীর বুটের তলায় পিষ্ট করেছে। আমাদের পরবর্তী প্রজন্মের প্রশ্ন বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলার মাটিতে হবে না বলে যিনি অবৈধ সংসদে কালো আইন পাস করেছে তার মরনোত্তর বিচার হওয়া উচিত। তিনি বলেন, আমরা মীরজাফরের প্রেতাত্মা খোন্দকার মোস্তাককে চিনেছি, কিন্তু জিয়াকে চিনতে পারিনি। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, আব্দুল মালেক, মো. তোফাজ্জল হোসেন প্রমূখ। এমপি শাওন সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...