অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা , ছিনতাইকারী আটক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২১ ভোর ০৫:৫৮

remove_red_eye

৫৪১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মো. শরীফ নামের এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সৈনিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় শরীফের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশংকাজনক দেখে সোমবার ঢাকা নেওয়া হয়েছে। শরীফ ওই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. আশিক মাতবর (২০) নামের একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত আশিক একই এলাকার আলম মাতাব্বরের ছেলে।
জানা যায়, রবিবার রাতে দোকান বন্ধ করে প্রায় এক লক্ষ টাকা নিয়ে বাসায় রওয়ানা দেন বিকাশ ব্যবসায়ী মো. শরীফ। এসময় পেছন থেকে আশিক টাকা ছিনতাইয়ের উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে শরীফের মাথায় কোপ দেয়। পরে শরীফের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং হামলাকারী আশিককে টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় ইউপি সদস্য তছির আহমেদ জানান, ছিনতাইকারীকে আটক করে আমাকে খবর দিলে আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করি। ছিনতাইকারীর আঘাতে গুরুত্বর আহত শরীফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার ঘটনায় বিকাশ ব্যবসায়ী মো. শরীফের বড় ভাই মো. হেলাল মৌলভী বাদি হয়ে সোমবার লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। 
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুণ্ঠিত টাকা উদ্ধারসহ আসামীকে থানায় নিয়ে আসে। ভিকটিমের বড়ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের দাবি, আশিক তার বাবা আলম মাতাব্বরের নের্তৃত্বে এলাকায় বিভিন্ন চুরিসহ নানা অপকর্মে জড়িত ছিল। তাই আশিক ও আলম মাতাব্বরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...