অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে ৭৫ এ মুখ থুবরে পড়া গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করেন : এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২১ রাত ০৯:২৬

remove_red_eye

৬১৬

লালমোহন প্রতিনিধি  : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়াউর রহমান সেদিন খুনি মোস্তাক গংদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলেন। তখন বাংলাদেশে গণতন্ত্র মুখ থুবরে পড়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে আবার গণতন্ত্র মুক্ত করেন। বুধবার সকাল ১১টায় ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগস্ট মাস এখন শোকের মাসে পরিণত হয়েছে। এই আগস্ট মাস জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। এই মাসেই আবার শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের এ সভার সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে এমপি শাওন বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রæদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্যের হাতে শহীদ হন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হত্যাকান্ডের মাধ্যমে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে ইতিহাসের চাকা পেছনে ঘোরানোর অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে গাম্ভির্য্য পরিবেশে আমরা জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কয়েকটি আলোচনা সভা করেছি। এই বাংলাদেশকে যারা কলংকিত ও সন্ত্রাসী জঙ্গীবাদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদের প্রতিও ঘৃণা জানিয়ে আলোচনা সভা করা হয়েছে। লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণ সভার আগে ৫ শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...