লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২১ রাত ০৯:২৬
৬১৫
লালমোহন প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়াউর রহমান সেদিন খুনি মোস্তাক গংদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলেন। তখন বাংলাদেশে গণতন্ত্র মুখ থুবরে পড়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে আবার গণতন্ত্র মুক্ত করেন। বুধবার সকাল ১১টায় ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগস্ট মাস এখন শোকের মাসে পরিণত হয়েছে। এই আগস্ট মাস জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। এই মাসেই আবার শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের এ সভার সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে এমপি শাওন বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শত্রæদের এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্যের হাতে শহীদ হন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হত্যাকান্ডের মাধ্যমে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে ইতিহাসের চাকা পেছনে ঘোরানোর অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে গাম্ভির্য্য পরিবেশে আমরা জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কয়েকটি আলোচনা সভা করেছি। এই বাংলাদেশকে যারা কলংকিত ও সন্ত্রাসী জঙ্গীবাদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদের প্রতিও ঘৃণা জানিয়ে আলোচনা সভা করা হয়েছে। লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণ সভার আগে ৫ শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত