অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০২

remove_red_eye

৬৪৫

কামরুল ইসলাম : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী নসিমন চাপায় মো. সোহেল (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল  ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের মো: মহিউদ্দিনের ছেলে ও ঢাকার আশুলিয়া এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, করোনার কারনে সে গত কয়েক মাস ধরে বাড়িতে অবস্থান করছিলো।বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়। পরে বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে নসিমন চাপায় সোহেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন নিহতের ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...