দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০৬
৬৩৫
দৌলতখান প্রতিনিধি: জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে মিহির চন্দ্র হাওলাদার (৫৫) ও তার স্ত্রী বিউটি রানী হাওলাদারকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। আহত মিহির চন্দ্র হাওলাদার ও তার স্ত্রী বিউটি রানী হাওলাদার দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত সুধীর চন্দ্র হাওলাদারের ছেলে প্রসন্ত হাওলাদার, সচিদানন্দ হাওলাদারের ছেলে নিখিল হাওলাদার, প্রসন্ত হাওলাদারের স্ত্রী পরিমিতা হাওলাদার,প্রভাত হাওলাদারের স্ত্রী মুক্তা রানী,মনোরঞ্জন হাওলাদারের ছেলে কৃষ্ণ হাওলাদার। এঘটনায় মিহির চন্দ্র হাওলাদার বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থানার উপপরিদর্শক (এসআই) স্বরুপ কান্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন মিহির চন্দ্র হাওলাদার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের দখলীয় জমি নিয়ে প্রতিপক্ষ নিখিল হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধওে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বুধবার বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করলে এতে আমি বাঁধা দেই। বাঁধা দিলে প্রসন্ত হাওলাদার,নিখিল হাওলাদার, পরিমিতা হাওলাদার, মুক্তা রানী ও কৃষ্ণ হাওলাদার আমাকে লাঠিসোটা বেধড়ক মারধর করে। এ সময় আমার স্ত্রী বিউটি রানী হাওলাদার এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাদেও উদ্ধার করে দৌলতখান হাসাপাতালে এনে ভর্ভি করান। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে উভয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তবে মিহির চন্দ্র হাওলাদার ও তার স্ত্রী বিউটি রানী হাওলাদারকে মারধর করার বিষয়টি অতন্ত দুঃখজনক। এদিকে নিখিল হাওলাদারকে ফোন করলে মোবাইল ফোনে মারধরের বিষয়ে কোন মতামত দিতে রাজি হননি। দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এঘটনা উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত