অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার লালমোহনে খাল দখলের প্রতিযোগিতায় মেতেছে সংঘবদ্ধ চক্র

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০৮

remove_red_eye

৮১৭

লালমোহন প্রতিনিধি: লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে কতিপয় ভূমিখেকো সিন্ডিকেট কর্তৃক সরকারি খাল দখল করে পাকা দোকান নির্মানের উৎসব চলছে। প্রতিনিয়ত দখলের ফলে সংকুচিত হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি। অভিযোগ উঠেছে, দখল পরবর্তী ঘর নির্মান করে ভাড়া দেওয়া কিংবা পজেশন দখল দেওয়ার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে ওই সিন্ডিকেট।
স্থানীয় ও একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট ও আনিচল মিয়ার বাজার এলাকার সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে ওই ইউনিয়ের ০৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ শামীম সিন্ডিকেট এর বিরুদ্ধে। যার পেছন থেকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে প্রভাবশালী কতিপয় কয়েকজন শীর্ষ নেতার। সরকারী সম্পত্তি জনস্বার্থে ব্যবহারের নিয়ম থাকলেও কতিপয় প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় ভূমি খেকো দখলবাজরা খালটি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। খালের মধ্যে আরসিসি পিলার করে খালের অর্ধেক দখল করে স্থাপনা নির্মাণ করায় খালটি এখন সরু হয়ে গেছে।  
এ বিষয়ে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি দখল করার কোন সুযোগ নেই। সরকারি খাল দখল রোধে অবশ্যই দ্রæত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...