বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২১ রাত ১০:৩৪
১১৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভেদুরিয়ার ব্যাংকের হাই স্কুল মাঠে ভেদুরিয়া লায়ন্স ফুটবল একাডেমীর আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেঘনা ও পদ্মা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় অবশেষে ট্রাইব্রেকারে পদ্মা দল ৩/১ গোলের ব্যবধানে জয় লাভ করে। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন,ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোসলেহ্ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোস্তফা কামালসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মাদকের হাত থেকে ছেলে মেয়েদের বাঁচাতে খেলাধুলায় করাতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে তাদের মনবল বাড়বে। টুর্নামেন্টের সার্বিক সহযোগীতা করেন নিউ টেন স্পোর্টস।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত