লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২১ রাত ১০:৪৪
৯৪২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে এক বখাটের নিক্ষেপ করা পেট্রোলে মা-মেয়েকে ঝলসে দেয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন, মোসা. জান্নাতুন নাঈমা (২২) ও তার মা নাজমা বেগম (৫০)। পেট্রোল নিক্ষেপকারী বখাটে গজারিয়া এলাকার নূরুল ইসলাম পাটওয়ারীর ছেলে। এ ঘটনায় জান্নাতুন নাঈমার শরীরের বিভিন্নস্থানের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। অন্যদিকে তার মা নাজমা বেগমেরও হাতের প্রায় সাড়ে ৪ শতাংশ পুড়ে যায়। জান্নাত গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুল্যাহর মেয়ে ও নাজমা বেগম তার স্ত্রী।
ঘটনার বর্ননা দিয়ে আহত জান্নাতের ভাই মো. আশরাফ হোসেন জানান, অভিযুক্ত সুমন দীর্ঘদিন ধরে জান্নাতকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। জান্নাত তা প্রত্যাখান করে। শনিবার জান্নাতকে দেখতে পাত্র পক্ষ বাড়িতে আসে। এতে করে ক্ষিপ্ত হয় সুমন। শনিবার সন্ধ্যায় রান্না ঘরে রান্না করার সময় ওই বখাটে সুমন পলিথিনে করে পেট্রোল নিক্ষেপ করলে তা রান্নার চুলা থেকে আগুন ধরে সে ঝলসে যায়। এতে জান্নাত চিৎকার দিলে তাকে উদ্ধার করতে আসা মাও গুরুতর আহত হন।
এব্যাপারে লালমোহন উপজেলা জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. ফাহাদ নাসির জানান, ওই রোগীরা হাসপাতালের জরুরী বিভাগে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে জান্নাতের অবস্থা মারাত্মক হওয়ায় তার মাকেসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ৯৯৯ থেকে একটি কলের ভিত্তিতে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। ঘটনার সত্যতা জানতে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত