লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২১ রাত ০৯:১০
৭৬৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আনিচল হক মিয়ার হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে ফরাজগঞ্জ ইউনিয়নে নির্বাচনে ৫নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য শামিমের প্রতিপক্ষ ছিলেন মামুন। নির্বাচনে মামুন পরাজিত হয়। নির্বাচনের প্রতিশোধ নিতে ইউপি সদস্য শামিম বিভিন্নভাবে মামুনকে হয়রানী করতে থাকে। মামুন অভিযোগ করেন, তাদের বাড়ির সামনে নিজস্ব জায়গায় ঘর করার সময় শামিম মেম্বার ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় শামিম মেম্বারের নেতৃত্বে ক্যাডাররা বাড়িতে হামলার ঘটনা ঘটায়। বসত ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা ফ্রিজ, আলমারি ও ফার্ণিচার ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় । এসময় মামুনসহ, মাকসুদ, মনজু, তাছলিমা, তানিয়া, নূর আমিন, মফিজুল ইসলামসহ ৮জন নারী-পুরুষকে পিটিয়ে রক্তাক্ত যখম করা হয়। তবে এ ব্যাপারে ইউপি সদস্য শামিম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত