অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুট-পাট, আহত-৮

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২১ রাত ০৯:১০

remove_red_eye

৭৬৪

  লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮জন আহত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আনিচল হক মিয়ার হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে ফরাজগঞ্জ ইউনিয়নে নির্বাচনে ৫নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য শামিমের প্রতিপক্ষ ছিলেন মামুন। নির্বাচনে মামুন পরাজিত হয়। নির্বাচনের প্রতিশোধ নিতে ইউপি সদস্য শামিম বিভিন্নভাবে মামুনকে হয়রানী করতে থাকে। মামুন অভিযোগ করেন, তাদের বাড়ির সামনে নিজস্ব জায়গায় ঘর করার সময় শামিম মেম্বার ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় শামিম মেম্বারের নেতৃত্বে ক্যাডাররা বাড়িতে হামলার ঘটনা ঘটায়। বসত ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা ফ্রিজ, আলমারি ও ফার্ণিচার ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ।  এসময় মামুনসহ, মাকসুদ, মনজু, তাছলিমা, তানিয়া, নূর আমিন, মফিজুল ইসলামসহ ৮জন নারী-পুরুষকে পিটিয়ে রক্তাক্ত যখম করা হয়। তবে এ ব্যাপারে ইউপি সদস্য শামিম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।  লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...