অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২১ রাত ১০:৩৭

remove_red_eye

১৪১৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইশা ছাত্র আন্দোলন এর ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) ভোলা শহরের গোরস্থানস্থ জেলা কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন,  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এম শফিকুল ইসলাম ।  

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি এম. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাজউদ্দীন ফারুকী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল মমিন, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি এইচ এম ইব্রাহিম খলিল, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদসহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এম শফিকুল ইসলাম  বলেন, দুর্নীতি, দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে। একগুচ্ছ কর্মসূচিতে পরিচ্ছতা অভিযান এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল সেক্টর আবর্জনা মুক্ত করার প্রতি  নির্দেশ করেছি।এজন্য প্রয়োজন  দক্ষ, পরীক্ষিত, ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরীতে কাজ করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সত্যিকারার্থে যদি আপনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান তাহলে ইশা ছাত্র আন্দোলন-এর ছায়াতলে আপনাকে, আপনার সন্তানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...