অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের ৭ হাজার কাপড়ের মাস্ক বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১১:০৯

remove_red_eye

৭১৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে ৭ হাজার কাপড়ের মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন।
২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বোরহানদ্দিনের পৌরসভা, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, মির্জাকালু, কুঞ্জেরহাট, মুন্সিরহাট, গ্যাসফিল্ড, বোরহানগঞ্জ, হাকিমউদ্দিন, বড় মানিকায় এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণী অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহেল, নিউ ভিশন গ্রুপের পরিচালক সাখাওয়াত হোসেন হাওলাদার, কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের সচেতনতামূলক  মাস্ক বিতরণ সত্যিই প্রশংসার দাবিদার। এ কর্মকান্ড তারা অব্যাহত রাখলে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোহাম্মদ জসিম বলেন, করোনা ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মারাতœকভাবে বিস্তার লাভ করেছে।
করোনার প্রতিরোধের একমাত্র উপায় হলো সার্বক্ষণিক মাস্ক পড়া।  বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন তরুণদেরকে মাস্ক পড়ার জন্য সচেতন করার লক্ষেই এ কার্যক্রম পরিচালনা করেছে।
উল্লেখ্য, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গরীব, ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...