অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২১ রাত ১০:১৩

remove_red_eye

৫৬৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে হার্ডওয়ার ও কিটনাশকের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় হামলাকারীরা দোকানে থাকা নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় লালমোহন থানায় একটি অভিযোগ করেছেন মোহাম্মদ উল্যাহ নামের এক ভুক্তভোগী।
থানার অভিযোগে মোহাম্মদ উল্যাহ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চৌমুহনী এলাকার হারিছ আহমেদ, আবু তাহের, কেফায়েত উল্যাহ, মোহাম্মদ আলী, মো. কামাল, ইমাম হোসেনদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস হওয়ার কথা থাকলেও তারা কখনও শালিসে উপস্থিত হয়নি। যার ফলে বৃহস্পতিবার রাতে চৌমুহনী বাজারের আমার ব্যবসা প্রতিষ্ঠানে দা, রড, লাঠি সোটা নিয়ে হামলা চালায়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, এসময় তারা ভাঙচুর ও দোকানে থাকা নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। হামলাকালে দোকানে থাকা আমার ছেলে মো. মাইনুদ্দিনের ওপরও হামলা চালায় তারা। তার চিৎকার শুনে সেখানে উপস্থিত হলে হারিছ আহমেদ ও তার সন্ত্রাস বাহিনীরা আমি ও আমার ভাই আহাম্মদ উল্যাহর ওপরও হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লালমোহন হাসপাতালে এসে ভর্তি হই।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...