অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন প্রয়াত পৌর বিএনপি নেতার স্মরণে শোকসভা ও মিলাদ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:০৭

remove_red_eye

৭০৯

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন প্রয়াত পৌর বিএনপি নেতার স্মরণে আয়োজিত এক শোকসভা ও মিলাদ মাহফিলে বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম বলেন, সরকারের মধ্যে চরম অস্থিরতা শুরু হয়ে গেছে৷ ঐক্যবদ্ধভাবে ধাক্কা দিতে পারলেই পড়ে যাবে এই সরকার৷ মুক্তি পাবে দেশ ও গণতন্ত্র৷ তিনি বলেন, তাই দেশের সব নেতাকররমীদের সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার৷ সব ভেদাভেদ ভুলে বুকে সাহস নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে৷
আজ সোমবার সকাল১০টায় চরফ্যাশন উপজেলা পৌর বিএনপির উদ্যোগে চরফ্যাশন পৌর বিএনপির সভাপতি হাজী নুরে আলম সিকদারের স্মরণে আয়োজিত এক শোকসভা ও মিলাদ মাহফিলে এইসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম।
চরফ্যাশন উপজেলা পৌর বিএনপির সম্পাদক খারুলইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম৷ বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব গালামনবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ টুমেন , বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র হাজী আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা বিএনপির সম্পাদক হাজী মোতাহার হোসেনআলমগীর মালতিয়া, বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বাবলু ,যুবদল সভাপতি হাজী আশাফুর রহমান দীপু ফরাজী,উপজেলা শ্রমিকদল মীর আবুল কালাম আজাদ ৷এ সময় বক্তব্য দেন মহুমের বড় ছেলে সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ সিকদার, ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দহ প্রমুখ৷
চরফ্যাশন পৌর শহরের বিআরডিভি  সাবেক সংসদ নাজিম উদ্দিন আলমের বাসভবনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জিয়াউর রহমানের নাম মুছে দিতে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাঁর কবর জিয়ারত করতে যাওয়ায় নির্বিচারে গুলি চালিয়েছে বর্তমান সরকারের পেটুয়া পুলিশ বাহিনী। আহত করেছে বহু নেতাকর্মীকে।
আলোচনা শেষে জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত চরফ্যাশন পৌর বিএনপির সভাপতি হাজী নুরেআলম সিকদার সহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...